1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে মিলল ৫০ লাখ টাকার ইয়াবা

  • Update Time : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আচারের বয়ামে বিশেষ কায়দায় লুকায়িত ১০ হাজার পিস ইয়াবাসহ রাকিব হোসেন (৩১) নামে সৌদিগামী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন। তিনি জানান, গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটযোগে ঢাকা থেকে ভোর ৫টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল গ্রেপ্তারকৃত রাকিব হোসেনের। তিনি আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এ সময় তার কাছ থেকে তেঁতুলের আচারের দুইটি বড় বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায় যার বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানা গেছে।

আটককৃত রাকিবের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে। জিজ্ঞাসাবাদে তিনি জানায় নাজমুল (৩০) নামে ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছে। সোমবার বেলা ১১টায় রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাজমুলসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com