1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিমানবন্দরের কার্গো শাখায় জিপারের একটি কার্টন থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়, যার ওজন দুই কেজি ৫০০ গ্রাম।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল জানতে পারে সিঙ্গাপুর থেকে রাত ১০টা ৪০ মিনিটে SQ 446 বিমানযোগে স্বর্ণ এসেছে এবং তা জিপারের প্যাকেটে লুকানো রয়েছে।

পরে কার্গো শাখায় গিয়ে জিপারভর্তি দুটি কার্টন বের করা হয়। প্যাকেটগুলো খুলে ২৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার হওয়া এসব স্বর্ণের বারের মূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা।

এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com