1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

শিক্ষকদের বেদনার আকাশ -অধ্যক্ষ মো. আব্দুল মতিন

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৫১৬ Time View

বিনামূল্যে ছত্রিশ কোটিরও বেশীবইয়ের ঘ্রাণের আনন্দের বিশাল অবদানে ; স্কুল-কলেজের লক্ষ শিক্ষকের বেতনের আর্তনাদের বেদনার আকাশ বিজয়ের মাসে!
বইয়ের পাতা নতুন ;পাঠদান যারা করাবেন
তাঁদের পুরনো কষ্টের অশ্রু বারবার মুছে পথহারা;
হাড় কাঁপানো শীতে রাস্তায়, ডাস্টবিনের পাশের দেয়ালে লাগানো অভুক্ত শরীরের মেরুদণ্ড।
ভুখা মিছিলের আর্তনাদের ঢেউ উঠে, ইট- পাথরের নিষ্ঠুর রাজধানীতে ; একটু রাষ্ট্রীয় দয়ার আশায়।
বিভিন্ন গণমাধ্যমের সুবাধে এ আর্তনাদধ্বনি
গ্রামে অাসে; সংসারে আসে ; শিশুদের মগজে
ধাক্কা খায়; ঘুমে দেখে তার শিক্ষকরা শীতের রাতে
ঢাকার রাস্তায় বসে বেতনের জন্য,বৈষম্যের প্রতিবাদে
কাঁদছেন।
শিশু তার মা-কে জিজ্ঞেস করে, আমার শিক্ষকরা কাঁদছেন কেন ? হরেক রকম উত্তর আসে,
ওরা বেসরকারী,নন এমপিও,সরকারী কমগ্রেডের, তাঁদের পাপের সরকারী, বেসরকারী কান্না ইত্যাদি!
শিশুর এসব শব্দের অর্থ মাথায় ডুকেনা; চোখে ভাসে
প্রিয় স্যার – ম্যাডামের হাসি মুখের শ্রেণী পাঠদান।
“শিক্ষকতো শিক্ষকই” তাঁদের এতো নাম কেন ?
জবাব দিতে পারেন না মা ; মাথা নীচু করে ভাবেন!
শিশুটির মনছবি তৈরী হয় বিজয়ের মাসে ;
যারা শিক্ষকতা করেন তাঁদের আজীবন কাঁদতে হয়!
নতুন বইয়ের আনন্দ শিশুর মনে সাময়িক সুখ আনে;
বই খোলে সে অক্ষর দেখেনা ; দেখে শিক্ষকের কান্না।
শিক্ষাজাতির মেরুদন্ড সে বিশ্বাস করতে চায়না ;
সে দেখে – ডাস্টবিনের পাশের ওয়ালে শীতের রাতে শিক্ষকের মেরুদন্ড লাগা আর্তনাদ ! মনেমনে ভাবে
এক আকাশ হলে কী হবে? মানুষভেদে,পেশাভেদে
আকাশের রং ভিন্ন হয়; ভিন্ন হয় বিজয়ের স্বাদ!

লেখক মো.আব্দুল মতিন
অধ্যক্ষ,শাহজালাল মহাবিদ্যালয়,জগন্নাথপুর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com