1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

শিশুর মৃত্যু চেয়ে আদালতে মা-বাবা !

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৫৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জন্মের পর থেকেই সে দুরারোগ্য লিভারের রোগে আক্রান্ত। ঘর-বাড়ি, জমি-জায়গা যা ছিল, চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সেই সবই বিকিয়ে দিতে হয়েছে।

কাঁধের ওপর থেকে আত্মীয়-পরিজনেরাও হাত তুলে নিয়েছেন। এ দিকে যতই দিন যাচ্ছে, দুধের শিশুটির যন্ত্রণা ততই বাড়ছে।

চোখের সামনে ৮ মাসের এই শিশুটির কষ্ট আর দেখতে পারছিলেন না বাবা, মা। নিরুপায় হয়ে তাই শিশুর মৃত্যু চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের চিত্তুরে।

৮ মাসের মেয়ে গেনা সাইয়ের বাবা রামানাপ্পা একটি মুদিখানার দোকানের কর্মচারী। জন্ম থেকেই গেনা দুরারোগ্য লিভারের সমস্যায় আক্রান্ত। অনেক চিকিৎসা করিয়েও কোনো ফল হয়নি।

শেষে বেঙ্গালুরুর একটি নার্সিংহোমে গেনার চিকিৎসা করাতে নিয়ে যান তারা। সেখানকার ডাক্তাররা জানান, ওষুধে কোনো কাজ হবে না। লিভার প্রতিস্থাপন করাতে হবে। সব মিলিয়ে যার খরচ ৫০ লাখ টাকারও বেশি।
এখানেই শেষ নয়।

চিকিৎসকেরা এও জানান, অস্ত্রোপচারের পরেও আগামী ৬ বছর ধরে গেনার চিকিৎসা চালিয়ে যেতে হবে। এ কথা শোনার পর আর আগুপিছু ভাবার সময় ছিল না ওই শিশুটির মা, বাবার। মেয়েকে বাঁচাতে নিজেদের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিতে বাধ্য হন তারা।

আত্মীয়দের কাছে ধার চেয়ে কয়েক দিন চিকিৎসা চালানো হয়েছিল। কিন্তু সেটাই বা আর কত দিন! আত্মীয়েরাও মুখ ফিরিয়ে নেন। তার ওপর যত দিন যাচ্ছিল, শিশুটির শারীরিক কষ্ট আরও বাড়ছিল।

চোখের সামনে মেয়ের এই কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তার মৃত্যু চেয়ে চিত্তুর জেলা কোর্টে আবেদন জানান তারা। তাদের আবেদন, হয় সরকার গেনার চিকিৎসার খরচ বহন করুক, না হলে তার মৃত্যুর অনুমতি দেওয়া হোক।

চিত্তুর জেলা কোর্টের বিচারক মামলাটি হায়দরাবাদ হাইকোর্টে পাঠিয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com