1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সংসদ প্রাঙ্গনে বিএনপি নেতা হান্নান শাহ’র জানাজা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহর নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি নেতা হান্নান শাহের জানাজা হয়। এ জানাজায় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, বিএনপি নেতা শামসুজ্জামানসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর মহাখালীর ডিওএইচএস মসজিদে তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকী, বিএনপির নেতা ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ প্রমুখ।

গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা হান্নান শাহ। সেখানকার একটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। বুধবার সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে। ওই দিন রাতে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়।

ঢাকা ও গাজীপুরে একাধিক জায়গায় জানাজা শেষে শুক্রবার তার মরদেহ দাফন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com