1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৩৩৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সহায়ক সরকারের দাবিটা বিএনপি নয় জনগণের। কারণ জনগণ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বিঘ্নে আগামী নির্বাচনে ভোট দিতে চায়।

শনিবার দুপুরে পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে পাবনা জেলা বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, এমন সহায়ক সরকার দরকার, যারা নির্বাচনে অংশগ্রহণকারী কোনও দলের পক্ষ গ্রহণ বা স্বার্থ সংরক্ষণ করবে না। বর্তমান যে সরকার, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। ফলে জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব ও দায়বদ্ধতা কাজ করে না।

তিনি বলেন, অনির্বাচিত সরকার থাকায় দেশ দুর্নীতি অনাচার সন্ত্রাস দানা বেধেছে। মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। তবে বিএনপি সহায়ক সরকারের যে রুপরেখা দেবে, তা তারা না মানলে জনগণ কি ভাষায় তার জবাব দেবে তা সময় নির্ধারণ করবে।

ব্নিপির এই নেতা বলেন, তবে কেউ যদি বিএনপির চেয়েও ভালো কোন প্রস্তাব দেয়, তা বিএনপি বিবেচনা করবে। তাই সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা, সাবেক এমপি সেলিম রেজা হাবিব, আব্দুস সামাদ খান মন্টু প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com