1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

সাংবাদিক উজ্জ্বল মেহেদীর প্রথম কাব্যগ্রন্থ ‘মধ্য-মাদানের নিচে’ সিলেট বইমেলায়

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬ Time View
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

সিলেট প্রতিনিধি – সাংবাদিক  উজ্জ্বল মেহেদীর প্রথম কাব্যগ্রন্থ ‘মধ্য-মাদানের নিচে’ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত বইমেলায় প্রকাশ পেয়েছে । চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত বইটি রবিবার চৈতন্য স্টলে পাওয়া যাচ্ছে। ‘মধ্য-মাদানের নিচে’ কাব্যগ্রন্থে ১০০টি কবিতা সংকলিত হয়েছে। 

প্রকাশনা সংস্থা সূত্র জানায়, কাব্যগ্রন্থটি এবারকার ঢাকায় একুশে বইমেলায় প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু মেলার পরিসর সংক্ষিপ্ত হওয়ায় সিলেট বইমেলায় বইটি প্রকাশ হয়েছে। বইটিতে সেই শূন্যদশকের কবিতাও স্থান পেয়েছে। প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। সিলেট বইমেলার পর চৈতন্য বুক ক্যাফেসহ দেশের বিভিন্ন বই বিপণন কেন্দ্রে ও অনলাইন প্লাটফরম ‘রকমারি’তে পাওয়া যাবে।

বইটির প্রকাশনা সম্পর্কে চৈতন্য প্রকাশনের সত্ত্বাধিকারী ও প্রকাশক পরিষদ সিলেটের সদস্য রাজীব চৌধুরী বলেছেন, ‘উজ্জ্বল মেহেদী দীর্ঘ লেখালেখি ও সাংবাদিকতা জীবনে খুব বেশি কবিতা লিখেছেন, এমন নয়। বই হতে পারতো আরও প্রায় অর্ধ যুগ আগে। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রকম অনুভূতি তাকে কবিতা লিখিয়ে নিয়েছে, তাতে একটা কবিতা থেকে আরেকটা কবিতার দীর্ঘ বিরতিও রয়েছে। তিনি লিখেছেন তখনই, যখন কবিতা এসেছে। জোর করে নয়।’

প্রসঙ্গত, পেশায় সাংবাদিক উজ্জ্বল মেহেদী বাংলাদেশের জলাভূমির উপাখ্যান নিয়ে ‘জলোপাখ্যান’ সিরিজ গ্রন্থ লিখছেন। প্রথম গ্রন্থ ২০২৩ সালের বইমেলায় ‘জলজীবিকিার জলোপাখ্যান : বারিক, জন বারিক’ প্রকাশ হয়। বইটি এতদাঞ্চলে প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী বারকি নৌকার উদ্ভাবন-অনুসন্ধানমূলক। দ্বিতীয় গ্রন্থ বিদ্যুৎ সাশ্রয়ে সুনামগঞ্জ পৌর শহরে পূর্ণিমারাতে স্ট্রিটলাইট নিভিয়ে জোছনা উপভোগভিত্তিক ‘জলজোছনার জলোপাখ্যান : মউজ, মজে মউজ’। এটি প্রকাশ হয় ২০২৪ সালে ঢাকায় একুশে বইমেলায়। জলোপাখ্যান সিরিজের তৃতীয় গ্রন্থ ‘জলমহালের জলোপাখ্যান : লর্ড , ওয়াটার লর্ড’ প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থ্যানের পর নির্বাসনে থাকা বাংলাদেশের প্রাক্তন বিচারপতি এস কে সিনহার প্রথম সাক্ষাৎকারসহ কিছু আলোচিত রিপোর্ট নিয়ে ‘আরেক রেভ্যুলুশন’ নামে আরেকটি গ্রন্থ ২০২৫ সালের বইমেলায় প্রকাশ হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com