1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সাংবাদিক জিলু গ্রেফতারে জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির  নিন্দা ও মুক্তি দাবি

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৭ Time View
  1. স্টাফ রিপোর্টার-€জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক আমিনুর রহমান জিলুর গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানিয়েছেন জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটি। ইউনিটির সভাপতি মোঃ আলী হোসেন খান ও সাধারণ সম্পাদক শাহ ফুজায়েল আহমদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে অবশ্যই প্রচলিত আইন ও ন্যায়বিচারের  মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।কিন্তু কোন প্রকার তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করা দুঝখজনক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত রাখা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা পেশাগত কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য অশনিসংকেত।

জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির নেতারা অবিলম্বে সাংবাদিক আমিনুর রহমান জিলুর নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে সকল প্রকার হয়রানিমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com