বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্য : যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক , দৈনিক বাংলার দিন পত্রিকার প্রধান সম্পাদক, প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর— সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও বিলেতের বিভিন্ন গণমাধ্যমকর্মী-সাংবাদিক, সুধীজনদের সাথে মতবিনিময় ও প্রীতিবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে পূর্ব লন্ডনের একটি ব্যারিস্টার চেম্বার হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছির এর পরিচালনায় এ প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
এ প্রীতি সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন-ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারি আসমা মতিন ।
লন্ডনের এ প্রীতি বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন – ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি ডক্টর আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক সাজিদুর রহমান, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মুজিবুল হক মনি, ভাটির কণ্ঠ সম্পাদক ইমদাদুন খানম, ব্রিজবাংলা২৪ সহকারী সম্পাদক-সাহেদা রহমান, ইউকে বাংলা গার্ডিয়ান এর এসিসটেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা, ব্রিজবাংলা ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারি জুবায়ের আহমেদ, হবিগঞ্জ এক্সপ্রেসের যুক্তরাজ্য প্রতিনিধি ও চ্যানেল এনআরবি সম্পাদক এ রহমান অলি, আই ওন টিভির উপস্থাপিকা হেনা বেগম, বিবিএন ডট মিডিয়ার সম্পাদক কবি সাজ্জাদ হোসেন নয়ন, বাংলা সংলাপ এর রিপোর্টার ইমরান আহমদ তালুকদার, কবি ফাহমিদা ইসাছমিন, জে টাইমস টিভির রিপোর্টার – মোহাম্মদ কবিরুল ইসলাম, চ্যানেল টিএস সম্পাদক-সাখাওয়াত ইসলাম ফরাজী, ইউকেবিডি টিভির সম্পাদক আব্দুল মুমিন, বকসি আদনান রশিদ, এনএল ২৪ এর রিপোর্টার দীপামণি, খালিস আহমদ, মানবাধিকার নেত্রী শুভা মতিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন-
বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রবাসীরা দেশে যাওয়ার পর ঢাকা বিমানবন্দর, সিলেট ওসমানী বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দরে প্রবাসী হয়রানী বন্ধের জোড় দাবী জানান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন টু সিলেট অন্যান্য বিমান সংস্থার বিমান চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।
বক্তারা আরো বলেন- প্রবীণ সাংবাদিক
বকসি ইকবাল আহমেদের মতো সাংবাদিকরা দেশে এসব বিষয়ে প্রবাসীদের নির্যাতনে কথা, সাংবাদিক নিপিড়নের কথা, তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লেখনিতে তুলে আনার আহবান জানান।
প্রবাসীদের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার লক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।