কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ১নং কলকলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ১নং কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি আবু সাইদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল-ইসলাহর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ময়নুল হক এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আল-ইসলাহর সহ-সভাপতি হাফিজ নুরুল হক, মাওলানা নুর আহমদ, সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক দিলোয়ার হোসেন, জগদীশপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তোফায়েল আহমদ মিনার, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সভাপতি মুহাম্মদ মাছুদুল হাসান, জগন্নাথপুর পৌর শাখার সাবেক সহ-সভাপতি আইনুদ্দিন, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রোম্মান আহমদ এবং প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কলকলিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা তোফাজ্জুল হক, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহিবুর রহমান, সাংগিরগাঁও লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আজিজুল হক, সংগঠনের সাবেক সভাপতি আখতার হোসেন, সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান, রসুলপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি মাসুদ আহমদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম আহমদ, শাখা সহ-সভাপতি রেজাউল হক ও মইনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, ৯নং ওয়ার্ড শাখা সভাপতি ইমরান আহমদ, ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, প্রচার সম্পাদক শিবলু মিয়া, সহ-প্রচার সম্পাদক আলমান হোসেন রোহান, অর্থ সম্পাদক আজহাক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদ হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক আকাশ মিয়া, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম, আব্দুর রহিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সারোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দাখিল ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।