1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সাপের হাতেই প্রাণ গেল সাপ পাগল ব্যক্তির!

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ২৮৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সাপদের জন্য কী করেননি তিনি! ভালোবেসে তিনি বহু সাপ পুষতেন। শুধু তাই নয়, অর্থ সংগ্রহ করে তাদের কল্যাণের জন্য উদ্যোগও নিয়েছিলেন।

এর কারণ একটাই- সাপ তার খুবই প্রিয় ছিল। তবে সাপদের প্রতি ড্যান ব্র্যান্ডন নামে সে ব্যক্তির এত ভালোবাসা শেষ পর্যন্ত বিফল হলো। সম্প্রতি দক্ষিণ ইংল্যান্ডের চার্চ ক্রুকহ্যামে তার নিজের বাসায় সাপদের মাঝেই তার লাশ পাওয়া গেল।

পুলিশ জানিয়েছে, তিনি সাপদের পোষার জন্য যে কক্ষে রাখতেন সেখানেই তার লাশ পাওয়া যায়। লক্ষণ দেখে প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। এক্ষেত্রে তার পোষা অজগর সাপ গলা জড়িয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেছে কি না, এ বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যে এমনভাবে হত্যার ঘটনা আগে ঘটেনি। আর এ বিষয়টি যদি সত্যিই হয়ে থাকে তাহলে তা হবে দেশটিতে প্রথম ঘটনা।

তবে ব্র্যান্ডন সাপ পালার ক্ষেত্রে বহুদিনের অভিজ্ঞ ছিলেন। তার বিশাল বার্মিজ প্রজাতির অজগরসহ বহু ধরনের সাপ ছিল।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি পাতাও তৈরি করেছিলেন। তবে গত ২৫ আগস্ট তিনি হঠাৎ মারা যান। ফলে তার অর্থ সংগ্রহের ফান্ড সংগ্রহের বিষয়টিও অনিশ্চিত হয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com