1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে অসামাজিক করে দিচ্ছে

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৪৪৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর তথ্য প্রযুক্তি ডেস্ক:: রাতে ঘুমাতে যাওয়ার আগে সবগুলো নোটিফিকেশন দেখার পর আবার সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক লগইন করেন অনেকে। সারা রাত জমে থাকা নোটিফিকেশনগুলো দেখে তবেই দিন শুরু করেন।

এই যে সামাজিক মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতা এটা কি আমাদের ক্ষতি করছে না উপকার? এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিগ থিংক ডটকম।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিজিটাল ক্ল্যারিটি সম্প্রতি এক জরিপ পরিচালনা করেছে এ বিষয়ে। এক হাজার ৩০০ মানুষের ওপর চালানো এই জরিপে ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের প্রতি মানুষের আসক্তির বিষয়টি উঠে এসেছে।

জরিপের ফলাফলে দেখা গেছে,১৮ থেকে ২৫ বছর বয়সীরা দৈনিক গড়ে ১৫ ঘণ্টা সময় অনলাইনে ব্যয় করেন। এর ফলে মানসিক নানা রকম পরিবর্তন ঘটছে তাদের মধ্যে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত সময় নষ্ট করা, সময়জ্ঞান না থাকা, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ও অফলাইনে থাকলে একধরনের অস্থিরতায় ভোগা।

জরিপে অংশ নেওয়া ব্রিটিশ ছাত্রী মেলিসা স্কট মনে করেন, তিনি ইন্টারনেটে আসক্ত। তিনি বলেন, ‘আমি যতক্ষণ জেগে থাকি সব সময়ই অনলাইনে থাকি। অফলাইনে গেলে আমার মধ্যে হতাশা কাজ করে এবং নিজেকে অসুস্থ মনে হয়।’

একইভাবে ভিডিও গেমে যাঁরা আসক্ত, তাঁরাও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন বাকিদের থেকে। বিশেষ করে কিশোর ও তরুণরাই ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ছে।

এই ধরনের আসক্তি নিয়ে ২০১৪ সালে চীনে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয় ‘ওয়েব জাংকি’ নামে। এই তথ্যচিত্রটির নির্মাতা শোশ শাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কিশোররা গেম খেলার জন্য স্কুল ছেড়ে দিচ্ছে। দিন-রাত তারা গেম খেলার জন্য ইন্টারনেট ক্যাফেগুলোতে গিয়ে পড়ে থাকছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com