1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
১০২ ভরি স্বর্ণ ছিনতাই: গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

জানা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেলগেট থেকে এক কিলোমিটার দক্ষিণে পানপুঞ্জি এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি খালি তেলবাহী ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ওয়াগনটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকলে হঠাৎ ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়।

ট্রেন লাইন স্বাভাবিক করতে কাজ চলছে।
শমশেরনগর রেল স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, লাইনচ্যুত বগি (ট্যাংকার) উদ্ধারের জন্য হাইড্রোলিক টুল ভ্যান নিয়ে আসা হচ্ছে।

এখন পর্যন্ত সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন আরও জানান, দুর্ঘটনার কারণে আপাতত সিলেটমুখী ও ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে—এই প্রশ্নের উত্তরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার বলেন, সময় লাগবে। নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
সূত্র বাংলানিউজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com