1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

সারাদেশে রেড এলার্ট জারি

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;;
আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে সঙ্গে রেড এলার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের পুলিশ হন্যে হয়ে খুঁজছে তাদের। আশা করি, খুব শিগগিরই তাদের ধরতে পারবো। আমরা বর্ডার এলাকায় বলে দিয়েছি, তারা যেন পালিয়ে যেতে না পারে।”

মন্ত্রী বলেন, “এ ঘটনাটি দুঃখজনক বলে আমরা মনে করি। যদি কারও অবহেলা, গাফিলতি থাকে; যদি কেউ ইচ্ছে করে এ কাজ ঘটিয়ে থাকেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। নিশ্চয়ই এটার তদন্ত কমিটি আমরা করবো। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।”

রাজধানীর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশ দেয়া হয়েছে, রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। বলেন মন্ত্রী।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজকে হাজিরা ছিল ওই দুই আসামির। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজতখানায় নেওয়ার সময় চার জনের মধ্যে দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। দুটি মোটরসাইকেল এসে তাদের ছিনিয়ে নিয়ে যায়। এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। এরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।
সুত্র একুশে টেলিভিশন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com