1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সালাহ উদ্দিনকে খুব শিগরিই পাওয়া যাবে বিশ্বাস বিএনপি নেতা খোকনের

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০১৫
  • ১২৮২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ জীবিত আছেন। খুব শিগগিরই তাকে ফিরে পাওয়া যাবে বলে বিশ্বাস বিএনপির।
শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আরেক যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের বিশ্বস সালাহ উদ্দিন আহমেদ এখনো জীবিত আছেন।
উল্লেখ্য, দুপুরে বিএনপির আইনজীবী নেতাদের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সাথে বৈঠক করে। বৈঠকের বিষয় জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আজ দুপুরে আমরা আইনজীবীরা ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি। সেখানে আমাদের দলের নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে আমাদের কাছে যে সব তথ্য এবং পুলিশের কাছে থাকা তথ্য নিয়ে আলোচনা করেছি। বৈঠকের পর আমরা আশাবাদী, অচিরেই সালাহ উদ্দিনকে ফিরে পাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনা না কোনো বাহিনীর কাছে সালাহ উদ্দিন আছেন। পুলিশ সালাহ উদ্দিনের বিষয়টি তদন্ত করছে।
বৈঠক সম্পর্কে তিনি আরো বলেন, ডিএমপি কমিশনার ও ডিবির পক্ষ থেকে আমাদের সুস্পষ্টভাবে আশ্বাস দেয়া হয়েছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থাকবে। এখন থেকে পুলিশ নির্বাচনী কাজে জড়িত কোনো নেতাকর্মীকে হয়রানি বা গ্রেফতার করবে না। নেহায়েত যারা দাগি সন্ত্রাসী তালিকাভুক্ত ওয়ারেন্টের আসামি তাদের ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না। জামিন পাওয়ার পর জেলগেট থেকে পুলিশ কাউকে আটক করবে না।
মাহবুব উদ্দিন বলেন, তার (ডিএমপি কমিশনার) বক্তব্যে আমরা আপাতত স্বস্তি পাচ্ছি।
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের সভাপতি এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাবেক সভাপতি এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহসিন মিয়া, এ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com