1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রাথমিক সিদ্ধান্ত

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৪৭৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন কার্যালয়ে এক বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার এ তথ্য জানান।

সাংবাদিকদের তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়ে সশস্ত্র বাহিনীকে চিঠি পাঠানোর জন্য ফাইল প্রস্তুত করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ নির্বাচন কমিশনারের ইতিবাচক মতামত পেলেই চিঠি পাঠানো হবে।

সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এবং অন্য চার নির্বাচন কমিশনারের মধ্যে বৈঠকে এমন সিন্ধান্ত হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।

এর আগে রোববার (১৯ এপ্রিল) আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সেনা মোতায়েন বিষয়ে বৈঠক হয়।

খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে নির্বাচন কমিশন জানায়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করেপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com