1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

সিরিয়ায় রক্তক্ষয়ী হামলায় নিহত ২৫

  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৩৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::দক্ষিণ সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর মুহুর্মুহু হামলায় অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটির বাসিন্দারা বৃহস্পতিবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার করেছেন।

রাশিয়ার সহায়তায় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী গত এক সপ্তাহ ধরে দক্ষিণের শহরটিতে বিমান হামলা, রকেট নিক্ষেপ ও তাজা ব্যারেল বোমার হামলা চালিয়ে আসছে।

জাতিসংঘ জানিয়েছে, এতে প্রায় ৪৫ হাজার বেসামরিক নাগরিক নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। বাকিরাও ভূগর্ভস্থ কক্ষে গা ঘেঁষাঘেঁষি করে অপেক্ষায় আছেন, কখন অভিযান থামে।

রাশিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের অধিকাংশই আল মেসেইফ্রা শহরের। গত ১৯ জুন থেকে সংঘাত বেড়ে যাওয়ার পর নিহতের সংখ্যায় এটিই সর্বোচ্চ।
অবজারভেটরির পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ঘনবসতিপূর্ণ শহরে তীব্রতর বোমাবর্ষণ করা হয়েছিল।

নিহতদের মধ্যে ১৭ জন একটি ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত দারা অঞ্চলে পাঁচ বেসামরিক লোক নিহত হন। ১৯ জুন থেকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com