1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সিলেটের শামীমাবাদ থেকে সাবেক ছাত্রলীগ নেতা জগন্নাথপুরের শাহিন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ২৯৭৬ Time View

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া বড়বাড়ির  আব্দুল হাইছেলে মো. শাহিনুর আহমেদ শাহিনকে (৩৫) সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ । কোতোয়ালি থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি। শাহীন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

গত মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শামীমাবাদ এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে বুধবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দেয় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি নাহিদ হাসানসহ এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। কোতোয়ালী থানার জিআর নং ১৩৫/১৪ তারিখ ধারা ১৪৩/৩৩২/৩৬৮/১৮৬/২২৫ দ-বিধি এর ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামি শাহিন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com