1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটে নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে পুকুরে

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়ে পুকুরে পড়ে উল্টে যায়। আজ সোমবার সকালে উপজেলার লালাবাজারের সাতমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদরদপ্তরে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষনিক উদ্ধার তৎপরতা শুরু করায় বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পান বাসে থাকা যাত্রীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। এপিবিএন সদস্য ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে চালক ও হেলপারসহ যাত্রীদের উদ্ধার করে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক মো. পাবেল বলেন, ইমাম পরিবহনের একটি বাস ২৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সিলেট আসছিল। সোমবার সকালে তাদের সদর দপ্তরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। তাৎক্ষনিক উদ্ধার অভিযান শুরু করায় যাত্রীদের বড় ধরণের কোনো ক্ষতি হয়নি। কয়েকজন আহত যাত্রী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন বলে জানান তিনি।

সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com