1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সিলেটে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৬ Time View
  1. অনলাইন ডেস্ক:
    পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে চলমান ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা আগেই প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।
    তিনি গণমাধ্যমকে জানান, বড়দিন উপলক্ষে মানুষের কথা চিন্তা করে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। আর আপাতত কোনো কর্মসূচি আমরা দিচ্ছি না। তবে চার-পাঁচদিন পর আমরা আবারও বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবো।
    উল্লেখ্য, কোয়ারিতে অবৈধ বোমা মেশিন ব্যবহার, পরিবেশ ধ্বংস, মানুষের মৃত্যুর পরও পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে গত মঙ্গলবার থেকে পরিবহণ ধর্মঘট শুরু হয়।
    ধর্মঘটে সিলেট বিভাগের তিন জেলায় বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, কোচ, লেগুনা, ট্যাংকলরি, সিএনজিচালিত অটোরিকশাসহ সব গণপরিবহনের চলাচল বন্ধ থাকে। তবে অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরি ওষুধ সরবরাহের গাড়ি ধর্মঘটের আওতামুক্ত ছিলো। সূত্র সিলেটের ডাক

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com