1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সিলেট জেলা বিএনপির সভাপতির বাসা থেকে ৫ নেতাকর্মী গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের নগরীর সোবহানীঘাট যতরপুর এলাকায়  বাসা থেকে ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে ৩টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন-  সন্ধ্যার দিকে যতরপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো দেখে সেখানে যায় টহল পুলিশের একটি দল। তখন উপস্থিত নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতন্ডা হলে পুলিশের উপর চড়াও ছাত্রদল নেতারা। এসময় পুলিশের উপর হামলা চালায় নেতাকর্র্মীরা। তখন পুলিশের ব্যবহৃত সিএনজি অটোরিকশাও (সিলেট থ ১২-৭১৬৬) ভাঙচুর করা হয়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১২ রাউন্ড গুলি করেছে পুলিশ। এছাড়া সেখান থেকে ৫ জনকে আটক এবং ৩টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলেও জানা মোশারফ।

এদিকে হামলার কোন ঘটনা ঘটেনি দাবী করে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম সিলেটভিউকে বলেন- হয়রানী করার জন্য পুলিশ এ ধরনের ঘটনা সাজাচ্ছে। এধরনের কোন ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com