1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট-সুনামগঞ্জ সড়কের বড় কাপন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে বাস ও সিএনজি স্ট্যান্ডের ম্যানেজারদের মধ্যে যাত্রী পরিবহন নিয়ে কথাকাটাকাটির জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী ওঠানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com