1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

সিসিক নির্বাচন: ১১ প্রার্থীর মনোনয়ন বহাল, ২ জনের বাতিল

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ২৬৭ Time View

স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি নির্বাচনে আপিল করার পর মনোনয়নপত্র বহাল হয়েছে ১১ প্রার্থীর। তন্মধ্যে একজন মেয়র প্রার্থী, ৫ জন কাউন্সিলর প্রার্থী ও ৫ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। এদিকে আপিল করলেও এক মেয়র প্রার্থী এবং এক সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিলই রয়েছে।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা বিধু ভূষণ ধর এমন তথ্য জানিয়েছেন।

জানা যায়, সিসিক নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে যতো প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তন্মধ্যে ৩ মেয়র প্রার্থী, ১০ কাউন্সিলর প্রার্থী এবং ৭ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের মধ্যে ১৫ জন আপিল করেছেন। বাকিরা বৃহস্পতিবার পর্যন্ত আপিল করেননি।

আপিল করে মেয়র পদে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের। তবে স্বতন্ত্র প্রার্থী কাজী জসিম উদ্দিন আপিল করেও তার প্রার্থীতা ফিরে পাননি।

আপিল করে যেসব কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গৃহিত হয়েছে, তারা হলেন- ৫নং ওয়ার্ডের নিলুফা সুলতানা চৌধুরী লিপি, ৩নং ওয়ার্ডের রাজিব কুমার দে, ১১নং ওয়ার্ডের আব্দুর রকিব বাবলু, ২৫নং ওয়ার্ডের আশিক আহমদ ও ২২নং ওয়ার্ডের মোহাম্মদ দিদার হোসেন।
এছাড় সংরক্ষিত কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের শ্যামলী সরকার, ৭নং ওয়ার্ডের ক্ষমা রানি দে, শিবাণী দেব রায়, ৬নং ওয়ার্ডের রেহানা ইয়াসমিন ও ৯নং ওয়ার্ডের বেগম আলিমুন আপিল করে মনোনয়নপত্র বৈধ করেছেন।

আপিল করার পর সংরক্ষিত ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রুমি প্রার্থীতা ফিরে পাননি।

এদিকে, আজ বৃহস্পতিবার আপিল করেছেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী নজমুল আহমদ ও সংরক্ষিত ৯নং ওয়ার্ডের প্রার্থী আসমা বেগম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com