1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সুদানে চলছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, মৃত্যু ১১

  • Update Time : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পূর্ব আফ্রিকার দেশ সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। অব্যাহত বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ১১ তে দাঁড়িয়েছে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত আরও একজনের প্রাণ গেছে। এ নিয়ে অভ্যুত্থানের দিন থেকে শুরু করে চারদিনে সুদানে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা এখন ১১।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ ব্যক্ত করে সোমবার বেসামরিক নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা হয়েছিলো, সেই সরকারকে পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও সুদানের বিক্ষোভকারীদের পাশে আছে। সুদানের সামরিক কর্তৃপক্ষের প্রতি আমাদের সবার স্পষ্ট বার্তা- সুদানের জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দিতে হবে এবং বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পুনর্বহাল করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com