1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি

সুনামগঞ্জে ওয়ারিশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় সংঘটিত ওয়ারিশ আলী হত্যা মামলার দীর্ঘ এক যুগ পর রায় ঘোষণা করেছেন আদালত। এতে ১১ আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ আকবর হোসেন এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ওয়েজখালী এলাকার বাদশা মিয়া ও খেলু মিয়া ওরফে ফেলু মিয়া। এ ছাড়া চারজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে দণ্ডপ্রাপ্ত ১১ আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—রামিজ আলী, নুরুল মিয়া, খোরশেদ আলম ও নুরুজ্জামান। দুই বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—রাজা

মিয়া, জগলু মিয়া, নুর উদ্দিন, সহিনুর মিয়া ও তাহের মিয়া।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, স্থানীয় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বাদী ও আসামিপক্ষের মধ্যে পূর্বশত্রুতা ছিল। এর জেরে ২০১৪ সালের ২৯ জুলাই ঈদের দিন সকালে ওয়েজখালী পয়েন্টের একটি মসজিদে ঈদের জামাতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওয়ারিশ আলীসহ কয়েকজন গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৪ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওয়ারিশ আলী।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের উপস্থিতিতে এ রায় দেওয়া হয়। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং দুজন আসামি মারা যাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রায়ে পলাতক আসামি খোরশেদ আলম ও নুরুজ্জামানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষে এডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সালেহ আহমদ মামলাটি পরিচালনা করেন। সূত্র-এশিয়া পোস্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com