1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী/ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন টিকাদান কর্মসূচির উদ্বোধন/ আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা হারাম উপার্জনকারীর ইবাদত ও দোয়া কবুল হয় না জগন্নাথপুরের যুক্তরাষ্ট্র প্রবাসীর বেদখল হওয়া জমি ছাড়তে নির্দেশ এলপি গ্যাসের দাম বাড়লো ২১২ টাকা আরটিভি’র জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জুয়েল আহমদ লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

সুনামগঞ্জে প্রতিমন্ত্রী-হাওরে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

ধর্মপাশা প্রতিনিধি::
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন হাওরে ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য পাইলট প্রকল্প গ্র্রহণ করা হয়েছে। যদি প্রকল্প সফল হয় তাহলে সুনামগঞ্জের হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ করা যাবে। শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্বের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন এ বছর হাওর থেকে দেরিতে পানি নামায় দেরিতে কাজ শুরু হয়েছে। আগাম বন্যা আসার আগে যেভাবেই হোক কাজ শেষ করতে হবে। প্রকল্প বাস্তবায়ন কমিটির নেপথ্যে যদি অন্য কেউ কাজ করে তাহলে ওই কমিটি বাতিল করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক আব্দুল আহাদ, সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com