1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মারধর ও রক্তাক্ত জখমের দায়ে ৪ আসামীর দণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জমিজমা নিয়ে বিরোধের জেরে মারধর ও রক্তাক্ত জখম করার অপরাধে ৪ আসামীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামী জাহের মিয়া কে The Penal Code, ১৮৬০ এর ৩২৬ ধারার অভিযোগে দোষী সাব্যস্থ করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড, আসামী আলমগীর কে The Penal Code, ১৮৬০ এর ৩২৫ ধারার অভিযোগে দোষী সাব্যস্থ করে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড, আসামী জাফর মিয়া—কে The Penal Code, ১৮৬০ এর ৩২৫ ধারার অভিযোগে দোষী সাব্যস্থ করে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড, আসামী রেনু মিয়া—কে The Penal Code, ১৮৬০ এর ৩২৪ ধারার অভিযোগে দোষী সাব্যস্থ করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামী আলমগীর পলাতক থাকায় গ্রেপ্তারী পরোয়ানা ইস্যুর নির্দেশ দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জিয়াউর রহিম ও আসামীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. নাজমুল হুদা।
প্রসঙ্গত, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ছমেদনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শানুর মিয়া (৭৮) এর ৩ ছেলে— ১ মেয়ে ও পুত্রবধূকে মারধর ও রক্তাক্ত জখম করে।

২৮ সেপ্টেম্বর শানুর মিয়া সুনামগঞ্জ সদর মডেল থানায় করা এজাহারে উল্লেখ করেন, ঘটনার দিন নৈগাং বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি আসার পথে আসামী জাহের, আবু তাহের, জাফর, আমার ছেলে সাক্ষী আজিজুরের পথরোধ করে লোহার রড ও বাঁশের লাঠি দ্বারা এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। সংবাদ আমার ছেলে হাবিবুর রহমান তার ছোট ভাই আজিজুরকে রক্ষা করতে গেলে জাহের প্রাণে হত্যার লক্ষে হাবিবুরের হাঁটু ও উরুতে শাবল দিয়ে মেরে হাড় ভেঙে দেয়। আসামী আবু তাহের হাবিবুরের হাঁটুর নিচে রামদা দিয়া কুপিয়ে রক্তাক্ত জখম করে। আসামী জাহের হাবিবুরের ডান হাতের কনুইয়ের উপরে লোহার রড দিয়ে মেরে জখম করে। আসামী রেনু মিয়া আমার ছেলে সাজিদুরের ডান পায়ের হাঁটুর নিচে এবং বাম পায়ের হাঁটুর নিচে রামদা দিয়া কুপিয়ে রক্তাক্ত কাটা জখম করে। আসামী জাফর সাজিদুরের ডান হাতে কনুইয়ের উপরে ও ঘাড়ে লোহার রড দিয়ে মেরে জখম করে। আসামী আলমগীর কাঠের রুইল দিয়ে আমার কন্যা সাহেদা বেগমের বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে জখমসহ শ্লীলতাহানি ঘটায়। আসামী নিলুফা আমার ছেলে আজিজুরের বাম পায়ের হাঁটুর নিচে বটিদা দিয়া কুপিয়ে জখম করে। আসামী হাজেরা আজিজুরের ডান পায়ের হাঁটুর নিচে বটিদা দিয়া কুপিয়ে রক্তাক্ত করে। আসামী খালেদা ও কুটুনি আজিজুরের ডান হাত, বাম হাত ও পিটে বাঁশের লাঠি দ্বারা এলোপাতাড়িভাবে মারপিট করে। আসামী মনির আমার পুত্রবধু মালিকুনের মাথাসহ সারা শরীরে কাঠের রুইল মেরে রক্তাক্ত জখমসহ শ্লীলতাহানি ঘটায়। পাশাপাশি আসামী আবু তাহের আজিজুলের শার্টের পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা, আসামী জাহের আজিজুলের ১৩ হাজার টাকা মূল্যের অপটাচ মোবাইল, আসামী জাফর সাক্ষী আজিজুলের মোটর সাইকেলের চাবি, আসামী রেনু মিয়া সাহেদা আক্তারের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন— মূল্য ৬০ হাজার টাকা, আসামী নিলুফা ও খালেদা আমার পুত্রবধু মালেকুনের ৬ আনা ওজনের দুইটি কানের দুল মূল্য ২৩ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com