1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

সুনামগঞ্জে সড়ক থেকে ছিটকে খাদে পড়লো যাত্রীবাহী বাস, নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৬৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসানমারা সেতুর পূর্বপার্শে যাত্রীবাহী একটি মিনিবাস হাওরে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। মঙ্গলবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। এখনো হাওরে ডুবে আছে বাসটি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের দিকে আসছিল। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আসানমারা সেতুর পূর্বপাশে মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে পৌঁছার পর একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি পাশের দেখার হাওরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়। আহত হন আরো কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর বলেন, বাসটি একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসের পেছনে ধাক্কা লাগে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যুবক মারা গেছেন। স্থানীয় বাসের ৮-১০ জন যাত্রীকে উদ্ধার করে সুনামগঞ্জ স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, আমরা নিহত যুবকের পরিচয় উদ্ধারসহ লাশ ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com