1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জে হত্যার দায়ে একজনের ফাঁসির রায়

  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩১৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ সদর উপজেলায় সামরান হত্যা মামলার রায়ে তাজ উদ্দিন (৫৪) নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন। রায়ে ফাঁসির দন্ড-প্রাপ্ত তাজ উদ্দিনকে ৫০হাজার টাকা অর্থদন্ডও প্রদান করেন আদালত। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গিয়াস উদ্দিন, ফরহাদ মিয়া, আবুল কালাম, হাসান মিয়া, খুরশিদ আলম ও উজ্জ্বল মিয়া নামের ছয় আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩সালের ৯মে সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সামরান কে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের তাজ উদ্দিনসহ কয়েকজন ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তাঁর মৃত্যু হয়। পরের দিন এ ঘটনায় নিহতের মা হাওয়ারুন নেছা তাজ উদ্দিনকে প্রধান আসামি করে ৭জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৭জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয়। দীর্ঘদিন যুক্তিতর্ক শেষ রোববার আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে মামলার প্রধান আসামি তাজ উদ্দিনকে ফাঁসির আদেশ এবং অন্য ছয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া জানান, মামলার রায়ে আমরা বাদী পক্ষে খুশি। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com