1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
১০২ ভরি স্বর্ণ ছিনতাই: গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর উত্তর পাড়ে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ ৮-১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২০ মে) দুপুরে সড়কের আহসানমারা সেতুর উত্তর পাশে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লেগুনাচালক শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের আব্দুল হাসিমের ছেলে ইব্রাহিম আলী (২৬) এবং যাত্রী সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি দূরপাল্লার বাস সুনামগঞ্জ শহরে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে একটি লেগুনা আসছিল। পথে আহসানমারা সেতুর উত্তর পাশে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এ ঘটনায় নারী ও শিশুসহ ৮-১০ যাত্রী আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র-জাগোনিউজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com