1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সুনামগঞ্জ-৫ আসন মহাজোটের প্রার্থী মানিক ঐক্যফ্রন্টের মিলন না মিজান?

  • Update Time : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩১৮ Time View

বিজয় রায়, ছাতক::
ছাতক-সুনামগঞ্জ নিয়ে গঠিত সংসদীয় সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী নিশ্চিত হলেও বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থীতা নিয়ে এখানো চলছে টানা-পোড়ন। কে হচ্ছেন বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমালোচনা। ইতিমধ্যেই বিএনপি মনোনীত ২ জন, খেলাফত মজলিস মনোনীত ১ ও গণফোরাম মনোনীত ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বাছাই প্রক্রিয়ায়ও তাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। ৪ প্রার্থীর সকলেই ঐক্যফন্টের প্রার্থী বলে দাবি করলেও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী রয়েছেন আলোচনার শীর্ষে। সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক এমপি মহাজোটের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে আর কোন প্রার্থী না থাকায় অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন মুহিবুর রহমান মানিক। তবে জাতীয় পার্টি প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সাবেক এমপি অ্যাড. আব্দুল মজিদের পুত্র অ্যাড. নাজমুল হুদা হিমেল।
বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ছাড়াও মনোনয়পত্র দাখিল করেছেন খেলাফত মজলিসের মাওলানা শফিকুল ইসলাম ও গণফোরামের প্রার্থী আইয়ূব করম আলী। মাওলানা শফিকুল ইসলাম ও আইয়ূব করম আলী ঐক্য ফ্রন্টের প্রার্থীতা লাভের প্রচেষ্টায় রয়েছেন। তবে জোটের মনোনয়ন না পেলে তারা নির্বাচন করবেন কি না তা এখানো নিশ্চিত নয়।
এদিকে আইয়ূব করম আলী ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টারের মাধ্যমে ফেইসবুকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এ ঘটনায় ছাতক-দোয়ারার তৃণমূল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে দেখা গেছে।
অপরদিকে বিএনপি মনোনীত দু’প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন ও মিজানুর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় বৈধ হওয়ায় উভয় নেতার অনুসারীদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। উভয় নেতাই দলীয় মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন ওয়ারী গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করে ধানের শীষে ভোট প্রার্থনা করে যাচ্ছেন তারা। দু’ প্রার্থীর মধ্যে উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি এখনো পরিলক্ষিত হয়নি। উভয় প্রার্থী নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে জোর দাবি করছেন। তবে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের একটাই প্রশ্ন ছাতক-দোয়ারায় কে হচ্ছেন ধানের শীষ প্রতীকের মালিক। বিএনপির দু’ প্রার্থী নবীন-প্রবীণের মনোনয়ন যুদ্ধে কে জয়ী হবেন এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেতা-কর্মী, সমর্থক ও ভোটাদের মধ্যে।
প্রার্থীতার প্রশ্নে মিজানুর রহমান চৌধুরী জানান, তিনিই হচ্ছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। যথাসময়েই এর প্রমাণ পাওয়া যাবে।
এ ব্যাপারে কলিম উদ্দিন আহমদ মিলন জানান, দল তাকে মনোনয়ন দিয়েছে। দলের নির্দেশ মতই তিনি নির্বাচনী মাঠে রয়েছেন। দলের প্রার্থীতা নিশ্চিত করতে মনোনয়নবোর্ড কৌশল হিসেবে প্রায় আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com