1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সেনানিবাস এলাকায় আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি ২০ হাজার টাকা

  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৩০৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সেনানিবাস এলাকায় মাতলামি, খোলা মাংস বহন, মল-মূত্র ত্যাগসহ উপদ্রব সৃষ্টি হয় এমন কাজের জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে সেনানিবাস আইন-২০১৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এটা ১৯২৪ সালের আইন। ৯৩ বছরের পুরনো এ আইনে শাস্তিযোগ্য কাজের জন্য জরিমানার বিধান ছিল। তবে এর পরিমাণ খুবই সামান্য থাকায় এ আইনের খসড়ায় জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।

তিনি জানান, সেনানিবাস আইনের কোনও বিধান লঙ্ঘন করলে আগে ১ টাকা জরিমানা করার নিয়ম ছিল। সংশোধনী অনুযায়ী, ক্যান্টনমেন্ট এলাকার কোনও আইন ভাঙলে ১ টাকার পরিবর্তে কমপক্ষে ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় কেউ বাড়ি নির্মাণ করতে চাইলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এর মধ্যে কাজ শেষ না হলে সর্বোচ্চ ৫ বার সময় বাড়ানো যাবে। তবে প্রত্যেকবারের জন্য ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

এছাড়া, বাংলাদেশ ও সান ম্যারিনোর মধ্যে কূটনীতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য রিপাবলিক অব সানমেরিনো অ্যান্ড পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অন দ্য স্ট্যাবলিশমেন্ট অব ডিপ্লোমেটিক রিলেশনস’ এর খসড়ার সমর্থন প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রসঙ্গত, সান মেরিনো ইতালির ভেতরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এর আয়তন ৬১ হাজার বর্গমাইল। দেশটির জনসংখ্যা ৩০ হাজার এবং মাথাপিছু আয় ৫৫ হাজার ৪৫০ ডলার। দেশটির ৪০ ভাগই শিল্প কারখানা, আর ৬০ ভাগ সার্ভিস সেক্টর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com