1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

সেলফি জ্বরে ভূগছে বিশ্ব,বাড়ছে মানসিক অসুখ ও মৃত্যু !

  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক::সেলফি জ্বরে ভুগছে বিশ্ব। আর এই সেলফিকে নিয়ে বাড়ছে মানসিক অসুখ। সামান্য ছবি তোলার বিষয় নিয়ে ঝগড়া, বিচ্ছেদ এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিশ্বে সেলফি তুলতে গিয়ে উঁচু স্থান থেকে পড়ে অথবা নদীতে পড়ে মৃত্যুর ঘটনা এখন বেশ নিয়মিত শোনা যাচ্ছে। যত দুর্ঘটনার পরিমাণ বাড়ছে, সেলফি তোলার প্রবণতাও ততই বাড়ছে।
সেলফি মানে তো হালকা আঙুলের ছোঁয়া। ফ্রন্ট ক্যামেরায় এক ক্লিকেই ছবি। তারপর ফেসবুকের দেওয়ালে আলতো আপলোড। ব্যস। দুনিয়া জেনে গেল আপনার কারেন্ট স্ট্যাটাস। কী করছেন, কোথায় আছেন, কেমন আছেন। গুচ্ছের লাইক, কমেন্টস নিমেষে হাজির।
অথচ এই সেলফির কারণে সৃষ্টি হচ্ছে বিভিন্ন মানসিক সমস্যা। সেলফি মানুষের মধ্যে আত্মকেন্দ্রিক এক স্বভাব তৈরি করছে বলে জানিয়েছে এক দল গবেষক। তাদের মতে সেলফির কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতাও বেড়ে যেতে পারে।
ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ে হওয়া গবেষণা পত্রটিতে বলা হয়েছে, এমনিতেই বর্তমানে মানুষ নিজের গেজেটকে সঙ্গী করার কারণে প্রায় ভুলতেই বসেছে পাশে বসে থাকা বন্ধুকে। আর সেই প্রবণতাকে আরো বাড়িয়ে দিচ্ছে সেলফি। সেলফির প্রতি আসক্ত বেশি হলে সেই সন্তানকে নিয়ে মন চিকিৎসকের সঙ্গে দেখা করারও পরামর্শ দেয় তারা। জি নিউজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com