1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরশহরে ‘হোটেল সানলাইট’ এর শুভ উদ্বোধন শান্তিগঞ্জে বাড়ি ফেরার পথে বজ্রঘাত, কিশোরের মৃত্যু মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী অনলাইন জুয়ায় হেরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ৬ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ওসমানীনগরে অ্যাম্বুলেন্স-হাইয়েস ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির বিমানবন্দরে অতর্কিত হামলা, নিহত ৩ সৌদি নাগরিক সুরা মুজ্জাম্মিল: আল্লাহ যেভাবে নবীজিকে নেতৃত্বের শিক্ষা দিয়েছেন সুনামগঞ্জ জেলার এলপিজি ডিস্ট্রিবিউটার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সৌদির বিমানবন্দরে অতর্কিত হামলা, নিহত ৩ সৌদি নাগরিক

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রথম হামলায় বিমানবন্দরের স্থাপনা এবং দ্বিতীয় হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ লক্ষ্যবস্তু হয়েছে। হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

জিএসিএ জানিয়েছে, হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করে। তবে হামলার বিস্তারিত পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব বিবৃতিতে জানানো হয়নি।

সৌদি আরব তাদের মূল প্রতিবেদনে এই হামলার জন্য ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের দায়ী করলেও উদ্ধৃত বিবৃতিতে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হয়নি। সৌজন্যে মানব জমিন

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com