1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:

সৌদি আরবের মিনায় হজে পদপিষ্ট হয়ে মৃতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৪৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::সৌদি আরবের মিনায় হজের আনুষ্ঠানিকতার শেষ সময়ে পদপিষ্ট হয়ে তিন শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।”
রাষ্ট্রপতি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে মিনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান।বৃহস্পতিবার সৌদি আরবে ঈদের দিন এই পদদলনের ঘটনায় অন্তত সাত শতাধিক হাজির মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com