1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

স্বাচিপ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২৫ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এ সম্মেলনে বিকেল ৩টায় যোগ দেন তিনি।
পরে জাতীয় সংগীত গাওয়া, বেলুন ওড়ানো ও শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে শুরু হয় সম্মেলনের মূল কার্যক্রম।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির পঞ্চম সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সোহরাওয়ার্দীতে জড়ো হতে থাকেন হাজার হাজার চিকিৎসক। বিশেষ অতিথি হিসেবে এর আগেই উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলন উপলক্ষে সকাল থেকে স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। জুম্মার নামাজের পর চিকিৎসক নেতাকর্মীদের আনাগোনা আরো বেড়ে যায়। সম্মেলন উপলক্ষে পেশাজীবী চিকিৎসকরা দলে দলে এসে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনকে ঘিরে তাদের মধ্যে দেখা গেছে নানা উৎসাহ-উদ্দীপনা। এবারের সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রত্যাশা করছে সংগঠনটি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com