1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

স্বামীর বিরুদ্ধে মামলা করায় স্ত্রীর চুল কেটে নেওয়ার অভিযোগ, দেবর আটক

  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৭১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ  ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলা করায় স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছে স্বামীর স্বজনরা। এ ঘটনায় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে দেবর শামছু মিয়া (৩০) কে শনিবার গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ থেকে জানা যায়, অনন্ত গোলাম আলীপুর গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে গুলশানা বেগমের বিয়ে হয় চার বছর আগে সুবিদপুর গ্রামের আশিদ উল্লার ছেলে মাসুক মিয়ার সাথে। সাম্প্রতিক সময়ে স্ত্রীকে মারধর ও যৌতুকের অভিযোগে গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ হাকিম আদালতে মামলা দায়ের করেন গৃহবধূ গুলশানা বেগম। আদালত মামলাটি আমলে নিয়ে মাসুক মিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে জগন্নাথপুর থানা পুলিশ গত সোমবার মাসুক মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠায়। এরই জের ধরে শুক্রবার রাতে মাসুক মিয়ার ভাই শামছু মিয়াসহ কয়েকজন আত্মীয় মিলে গুলশানা বেগমের বাড়িতে হামলা চালিয়ে মাথার চুল কর্তনসহ মারপিট ও ভাঙচুর করে। পরে ওই গৃহবধু থানায় গিয়ে ঘটনাটি জানালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মাসুক মিয়ার ভাই শামছু মিয়া (৩০) কে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাৎক্ষণিক একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। অপর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com