1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

স্বামী নির্যাতন সইতে না পেরে ৪ সন্তানের জননীর হারপিক খেয়ে মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯০৩ Time View

স্টাফ রিপোর্টার:;
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিলকিস বেগম (৪৫) নামের ৪ সন্তানের জননীর হারপিক খেয়ে মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার পাইলগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।
বিলকিস পাইলগাঁও গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়ের জননী।

স্থানীয় সূত্রে জাযা যায়, ওই গ্রামের ইসমাইল মিয়া ও তাঁর স্ত্রীর মধ্যে অনেকদিন ধরেই পারিবারিক কলহ সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে বিলকিস বেগমের স্বামী তাঁকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বিলকিস বেগম হারপিক পান করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সুপ্রিয়া রানী জানান, বিলকিসের মুখে হারপিকের দুর্গন্ধ পাওয়া যায়। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর মধু বলেন, সিলেট হাসপাতালে যাওয়ার পথে বিলকিস বেগমের মৃত্যু হয়। লাশ সিলেট হাসপাতালে রয়েছে।
নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বিলকিস বেগমের স্বামী ইসমাইল বলেন, আমি হাওরে ছিলাম। জানি না কি ভাবে মারা গেছে। এখন লাশ হাসপাতালে আছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি আমাদেরকে কেউ জানাননি। খোঁজ নিয়ে দেখব।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com