1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের শিশুর মনে ইমানের বীজ বপন করবেন কীভাবে শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত যুবককে ছুরিকাঘাত জগন্নাথপুরে ষাটের দশকের কবি আব্দুল ওয়াদুদ স্মরণে উদয়াস্তের শোভা কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন   হবিগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ বিমানবন্দর থেকে বের হয়েই জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ, ৫ দিনেও মিলেনি কোন সন্ধান কুমিল্লায় কিশোর গ্যাং/ থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর তাওবা মানুষকে পরকালের শাস্তি থেকে মুক্তি দেয়

হবিগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার দুপুরে উপজেলার চণ্ডীছড়া বাগানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের মুজাহিদ মিয়া ও একই এলাকার মুহাদ্দিস খান। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে চণ্ডীছড়া বাগানের কাছে একটি মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা কয়েকজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com