1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন পাটোয়ারসহ আহত অনেকে

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এনসিপির দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এতে দলটির একাধিক নেতাকর্মীর পাশাপাশি কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের অভ্যন্তরে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অভিযোগ করে জানান, জেলা সার্কিট হাউসের ভেতর এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আরও লেখেন, উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। সূত্র এশিয়া পোষ্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com