1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাসায় মাদকের কারবার নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক সুনামগঞ্জে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে কারফিউ জারি বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২০ ইসলামের দৃষ্টিতে গুজব ও মিথ্যা খবর প্রচার জঘন্য পাপ জগন্নাথপুরে পূজা মন্ডপ পরির্দশনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ  নেতৃবৃন্দ  জগন্নাথপুরে নাজিমের ‘খুনিদের’ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন,জড়িতদের ফাঁসি চান এলাকাবাসী নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন টরন্টো কানাডা

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার দুর্ঘটনায় ১৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম হোসেন বলেন, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাই নবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী বালুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।

তিনি জানান, আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। ভেতর আটকেপড়া যাত্রীদের উদ্ধারে বেগ পেতে হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। সড়কটি প্রশস্ত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন।

সূত্র সমকাল

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com