1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বজ্রপাতে ৬ জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে আকস্মিক বজ্রপাতে ৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিলটিতে স্থানীয় একাধিক গ্রামের মানুষ একসঙ্গে মাছ ধরতে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান। বজ্রপাতের প্রচণ্ডতায় অধিকাংশের শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। এ সময় আহত হন আরও ৩ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু জানান, খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। উদ্ধারকাজ পরিচালনা ও নিহতদের পরিচয় নিশ্চিতকরণের চেষ্টা চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এ ঘটনায় পুরো মালঞ্চি ইউনিয়নসহ আশপাশের এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সূত্র-বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com