হাওর বাঁচাও আন্দোলন সিলেট জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদকে আহ্বায়ক, সাংবাদিক কাউসার চৌধুরী, এডভোকেট জাকিয়া জালাল, রোটারিয়ান মিজানুর রহমান ও এডভোকেট সুব্রত দাসকে যুগ্ম আহ্বায়ক এবং এডভোকেট শাহ সাহেদাকে সদস্য সচিব করা হয়।
কমিটির সদস্যরা হলেন, প্রফেসর তাহমিনা ইসলাম, অরুপ শ্যাম বাপ্পী, তারেক আল মঈন, এডভোকেট আল-হেলাল, মকসুদুর রহমান চৌধুরী, এনায়েত হোসেন চৌধুরী, বিনিয়ামীন রাসেল, কামাল আলী গাজী, আব্দুল্লাহ আল নোমান, শাহেদ আহমদ, শাহজালাল সুমন, নাছির উদ্দিন, শোয়াইবুর রহমান, ইফতেখার মো. নাবিল চৌধুরী, মোছাদ্দেক হোসেন ও নাজিম আহমদ।
এছাড়াও সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী ও সংগঠক জাকির আহমদকে কমিটির উপদেষ্টা করা হয়।
সম্প্রতি সংগঠনের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে নগরের জিন্দাবাজারে এক সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় সিলেট জেলা কমিটির সদস্যবৃন্দ ছাড়াও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সালেহীন চৌধুরী শুভ ও বাঁধ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Leave a Reply