1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

হালিমার বিয়ে শুক্রবার

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
  • ৫৩৬ Time View

আজিজুর রহমান:: পাত্র প্রবাসী তাই মেয়ের বিয়ের বয়স হয়নি জেনেও ডাকডোল পিটিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাল্য বিবাহের এই আয়োজন জগন্নাথপুর পৌরসভা কেশবপুর গ্রামে অনুষ্ঠিত হবে। জানা গেছে, কেশবপুর গ্রামের ওয়াহিদ আলীর মেয়ে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী হালিমা বেগম এর বিয়ে একই গ্রামের ঝনিক মিয়ার ছেলে মালেশিয়া প্রবাসী শেলু মিয়ার সাথে ঠিক করা হয়। ইতিমধ্যে বিয়ের সকল আয়োজন চলছে। খবরটি এলাকার লোকজন প্রশাসনকে অবহিত করলে প্রশাসনের পক্ষ থেকে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ করা হয়। কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মেয়ের বাবাকে এ বিয়ে বন্ধ করতে বলেছি। তিনি জানান, স্কুলের তথ্য অনুযায়ী মেয়েটির জন্ম তারিখ১১ নভেম্বর২০০১ইং।
মেয়ের বাবা ওয়াহিদ আলী জানান, স্কুলের জন্ম তারিখ মোতাবেক বয়স না হলেও জন্মনিবন্ধন অনুযায়ী মেয়ের বয়স ১৮ হওয়ায় তিনি মালেশিয়া প্রবাসী ছেলের সাথে বিয়ের আয়োজন ঠিক করেছেন। মেয়ে পড়ালেখা করলে প্রবাসী পাত্র পাওয়ায় তা হাতছাড়া করতে চান না বলে বিয়ে দিচ্ছেন বলে জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বাল্য বিবাহের খবর পেয়ে এ বিয়ে বন্ধ করতে উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com