1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

হাসপাতালেই বিয়ে!

  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৩২৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::বিয়ের দিন তারিখ আগেই নির্ধারণ করা ছিল। শুধু তাই নয়, গায়ে হদুল হয়ে গিয়েছিল।
কিন্তু বিপত্তি বাধে কনে’কে নিয়ে। হলুদের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, তাঁর অন্ত্রে কিছু সমস্যা হয়েছে। চিকিৎসা শেষ হয়নি, ফলে বিয়ের আগে ছেড়ে দেওয়ার প্রশ্নই উঠে না।

এদিকে, গায়ে হলুদের পর বিয়ে বন্ধ হওয়ায় অমঙ্গল হবে মনে করে পাত্র বরযাত্রী নিয়ে সোজা হাজির হন হাসপাতালে। রাইলস টিউব খুলে লাল লেহঙ্গা পরা ২৮ বছরের কনেকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসা হয় হাসপাতালের কনফারেন্স রুমে। তখনও হাতে ছিল স্যালাইনের চ্যানেল। সেখানেই কাজির সামনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়।

হাসপাতাল যে নিজেদের কনফারেন্স রুমে হেরা-শাহনওয়াজের বিয়ের অনুষ্ঠান করতে দিয়েছে তাতে কৃতজ্ঞ দুই পরিবার। শুধু ঘরের ব্যবস্থা করা নয়, হাসপাতাল কর্মীরা চা, কফি, সন্দেশ, বিস্কুটের আয়োজন করেন তাঁদের জন্য। এরপর কনে আবারও ফিরে যান হাসপাতালের ফিমেল ওয়ার্ডে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com