1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

হাসপাতাল পয়েন্টে ভোরে আগুনে পুড়ল ৫ দোকান

  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৮৮৪ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার হাসপাতাল পয়েন্টে অগ্নিকাণ্ডে ৫ টি দোকান পুড়ে গেছে। আজ ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল পয়েন্ট এলাকার ব্যবসায়ীরা জানান, গত ভোররাতে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্হানীয় লোকজন চিৎকার দিলে আশপাশ লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ৫ টি দোকান পুড়ে চাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো তামিম ভেরাইটিজ ষ্টোর, তুহিন ভেরাইটিজ ষ্টোর,সালাম ভেরাইটিজ ষ্টোর, রতন হেয়ার ড্রেসার,সাহাদাত আলীর ফলের দোকান। দোকান মালিকদের দাবি আগুনে কমপক্ষে তাদের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে
জগন্নাথপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের ষ্টেশন ইনচার্জ আলমগীর হোসেন জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে  বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।ততক্ষণে ৫ টি দোকান পুড়ে গেছে। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com