1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

১৫ আগষ্ট ব্যক্তিগত চেম্বার সমূহ থেকে ফ্রি চিকিৎসা দেওয়ার অঙ্গীকার চিকিৎসকদের

  • Update Time : বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৪০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যক্তিগত চেম্বারসমূহে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন চিকিৎসক নেতৃবৃন্দ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের আহ্বানে চিকিৎসকদের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বুধবার সচিবালয়ে ফেডারেশন অব মেডিকেল সোসাইটিস বাংলাদেশ’র একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রীর আহবানে চিকিৎসকরা এই ঘোষণা দেন। মোহাম্মদ নাসিম ওই মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

চিকিৎসকদের বিশেষায়িত পেশাভিত্তিক ২৬টি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ফেডারেশন অব মেডিকেল সোসাইটিস’র সদস্য।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ মতবিনিময সভায় বিদেশ থেকে চিকিৎসক এনে বাংলাদেশে রোগী দেখার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন নিশ্চিত করার নির্দেশনা দেন। এক্ষেত্রে বিদ্যমান নীতিমালা কঠোরভাবে মেনে চলার জন্যও বিএমডিসিকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিনসহ ফেডারেশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মাকসুদুল আলম, অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, অধ্যাপক ডা. লায়লা আরজুমান্দ, অধ্যাপক ডা. বিল্লাল আলম, অধ্যাপক ডা. আহমেদুল কবির, অধ্যাপক ডা. ওয়ালিউল আলম এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com