1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

১৭ মার্চের পর অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের চেষ্টা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দেশের অনলাইন গণমাধ্যমগুলোর নিবন্ধন দিতে ১৭ মার্চের পর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, দেশে এখন অনেক প্রতিষ্ঠিত অনলাইন নিউজপোর্টাল আছে। সবগুলোর তদন্ত প্রতিবেদন এখনো হাতে পাইনি। তাই একটু অপেক্ষা করতে হচ্ছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সাবেক মহাপরিচালক শাহ আলমগীরের ওপর লেখা ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছিল। সেখানে সাড়ে তিন হাজারের বেশি আবেদন পড়েছে। আইপিটিভিগুলোকেও আমরা নিবন্ধনের আওতায় আনার কথা বলছি। এখানে ৫০০-এর বেশি আবেদন পড়েছে। নিবন্ধনের আওতায় এলে মিডিয়াগুলোতে শৃঙ্খলা আসবে।

প্রয়াত সাংবাদিক শাহ আলমগীরের কথা স্মরণ করে তিনি আরও বলেন, মানুষ বাড়ছে। কিন্তু ভালো মানুষের সংখ্যা কমছে। আর সব মানুষের মাঝে এক অদ্ভুত প্রতিযোগিতা, সেটা হচ্ছে কাকে ছেড়ে কে ওপরে উঠবে। এ পরিস্থিতির মধ্যে ভালো মানুষ খুবই প্রয়োজন। আলমগীরের কাছ থেকে মনে করি আমাদের অনেক কিছু শেখার আছে। সমাজে তার মতো মানুষের অত্যন্ত প্রয়োজন আছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com