1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

২১ আরোহীসহ নেপালে নিখোঁজ প্লেনটি বিধ্বস্ত

  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৪৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নেপালে নিখোঁজ হওয়া তারা এয়ারলাইন্সের ছোট আকৃতির প্লেনটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্লেনেটিতে থাকা আরোহীদের সবাই নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে টুইন অটার ডিএইচসি-৬ ৪০০ সিরিজের প্লেনটি রিসর্ট শহর পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়ন করে। এতে দুই জন ক্রু ও ২১ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে নেপাল পুলিশ। উড্ডয়নের কিছু পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্লেনটির। প্রায় চার ঘণ্টা অনুসন্ধানের পর মিয়াগদি জেলার সোলি গোপতেভির এলাকায় এর ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা।
নেপালের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আনন্দ পোখরেল জানিয়েছেন, সোলি গোপতেভিরের কেকারকো বুত্তা এলাকায় একটি জঙ্গলে প্লেনটি বিধ্বস্ত হয়েছে। এর আগে কাঠমাণ্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে রিসর্ট শহর পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়ন করে প্লেনটি। ১৮ মিনিটের মধ্যে এর গন্তব্যে পৌঁছানর কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছু পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্লেনটির। এদিকে, বুধবার সকাল থেকেই খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তারা এয়ারলাইন্সের কর্মকর্তা যোগেন্দ্র কুওয়ার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com