1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৩৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। কাল ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে।
মন্ত্রী জানান, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। কুর্মিটোলা বাদেও আরও ৩ থেকে ৪ টি হাসপাতালে টিকাদান শুরু হবে।

টিকা নিবন্ধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টিকা উদ্ধোধনের পর থেকেই টিকার নিবন্ধন শুরু হয়ে যাবে। এছারা স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও টিকার নিবন্ধন করা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com